Pages

Powered by Blogger.

Thursday, January 10, 2013

ব্লগার টিওটোরিয়ালঃ একটি পৃষ্ঠা তৈরী


আজকের টিওটোরিয়াল লিখছি কিভাবে একটি পৃষ্ঠা/পেজ তৈরী করতে হয় তা নিয়ে। টিওটোরিয়ালের জন্য আমরা এখানে About Me নামের একটি পৃষ্ঠা তৈরী করবো। যেখানে আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার ব্লগের ভিজিটরদের উদ্দেশ্যে লিখবেন। তো চলুন শুরু করা যাক।
Page তৈরী করার জন্য প্রথমেই আপনাকে http://blogger.com এ লগিন করে আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে।

ড্যাশবোর্ডের বামপাশ থেকে Pages এ ক্লিক করুন। 

এবার যে পৃষ্ঠ আসবে সেখান থেকে New Page বাটনে ক্লিক করে Blank Page বাটনে ক্লিক করুন। তাহলে আপনি নিচের ছবির মতো দেখতে পারবেন। 

এখানে যেভাবে Post লিখতেন ঠিক সেভাবে পৃষ্ঠার একটি Title দিন এবং ভিতরের লেখাগুলো লিখুন। উদাহরনসরূপ নিচের ছবিটি দেখুন।

আপনার সম্পর্কে লেখা শেষ হলে Publish বাটনে ক্লিক করুন। আপনি এই পৃষ্ঠায় চলে যাবেন।

এখান থেকে Show pages as অংশে Don’t show বাটনে ক্লিক করুন। নিচের মতো মেনু আসবে।

এখান থেকে Top tabs এ ক্লিক করুন।

সবশেষে Save arrangement বাটনে ক্লিক করুন। এবার আপনি আপনার ব্লগে চলে যান।  দেখুন উপরে নিচের ছবির মতো একটি মেনু তৈরী হয়েছে।

এখান থেকে About Me তে ক্লিক করে আপনি আপনার সদ্য তৈরীকৃত পৃষ্ঠাটি দেখতে পারবেন।

সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আগামীতে কোন না কোন বিষয় নিয়ে দেখা হবে।

1 comments:

  1. এইটাই তো খুজতেছিলাম। ধন্যবাদ সাকিব।

    ReplyDelete

Share your thoughts with me....