বর্তমান যুগে আমাদের সবারই নিজস্ব ব্লগ থাকা উচিত। যেখানে একজন তার মনের সকল কথা লিখবে। ব্লগে লেখার পাশাপাশি আয়ও করা সম্ভব। কিন্তু ব্লগ লেখাতেই অনেক মজা। তাই আজকের এই টিওটোরিয়ালে আমরা একটি ব্লগ তৈরী করা শিখবো। ও হ্যাঁ বর্তমানে ব্লগ তৈরী করার জন্য অনেক প্লাটফর্ম আছে যেমন blogger, Wordpress ইত্যাদি। আমরা এখানে ব্লগিং প্লাটফর্ম হিসেবে Google এর blogger ব্যাবহার করবো। Blogger এ ব্লগ থাকার জন্য আপনার একটি জিমেইল আইডির প্রয়োজন হবে। আপনার যদি জিমেইল আইডি না থেকে থাকে তাহলে আমার “খুলে ফেলুন একটি ইমেইল আইডি” শিরোনামের পোস্টটি দেখতে পারেন।
তো চলুন এখন ব্লগ তৈরী করা শুরু হয়ে যাক। ব্লগারে ব্লগ
খোলার জন্য আপনাকে প্রথমে http://blogger.com এ যেতে হবে। এখানে আপনার Gmail আইডি ও
পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
তাহলে আপনি নিচের মতো দেখতে পারবেন।
যেহেতু আমি বাংলাদেশ
থেকে লগিন করছি তাই আমার ব্লগের ভাষা বাংলা সিলেক্ট হয়েছে। কিন্তু আমি চাই ইংরেজি
ব্লগ বানাতে। তাই উপরের ডানপাশ থেকে ভাষা ইংরেজি (মার্কিন যুক্তরাষ্ট্র) সিলেক্ট
করুন। ইংরেজি সিলেক্ট করার সাথে সাথেই পৃষ্ঠাটি ইংরেজি হয়ে যাবে। এবার পৃষ্ঠাটির
নিচের দিকে Continue to Blogger বাটনটিতে ক্লিক করুন। (নিচের ছবির
মতো)
এবার যে পৃষ্ঠা আসবে সেখান থেকে New Blog এ ক্লিক করুন। (নিচের ছবির মতো)
তাহলে আপনি নিচের মতো ফরম দেখতে পারবেন।
উপরের ছবির মতো ফরমটি পূরণ করুন। এখানে Title হলো আপনার ব্লগের নাম। অর্থাৎ ভিজিটররা আপনার ব্লগে আসলে যে নামে দেখতে
পারবে।
এরপর Address এ আপনি যে
ঠিকানাটি চান সেটি লিখুন। যেমন আমি দিলাম sakib2013 । এর মানে হলো
যে , যে আপনার ব্লগ দেখতে চায় সে ব্রাউজারে sakib2013.blogspot.com লিখলেই আমার ব্লগ দেখতে পারবে।
এরপরের Template বা আপনার
সাইটের জন্য একটি ডিজাইন সিলেক্ট করুন। যেমন আমি এখানে Ethereal সিলেক্ট করলাম। এবং সবার শেষে Create Blog বাটনে
ক্লিক করুন।
তাহলে আপনার ব্লগ সাইটি তৈরী হয়ে গেলো । এবার নিচের ছবির
মতো কলমের চিহ্ণটিতে ক্লিক করুন।
এখন আপনি নিচের মতো টেক্সট এডিটর দেখতে পাবেন।
এখানে Post Title ঘরে আপনার পোস্টের শিরোনাম দিন। যেমন
আপনি কোন ছড়া/কবিতা লিখলে সেই ছড়া বা কবিতার নাম দিন।
নিচে যে বড় লেখার যায়গা আছে সেখানে আপনার পোস্টের মূল
লেখাগুলো লিখুন। যেমন আপনার কোন গল্প, ছড়া, কবিতা, টিওটোরিয়াল ইত্যাদি এখানে
লিখুন।
লেখা শেষ হলে Publish বাটনে ক্লিক করুন।
উদাহরণসরুপ নিচের ছবিটি দেখুন।
Publish করার পর আপনার সাইটটিতে গিয়ে আপনার পোস্টটি
দেখতে পারবেন। যেমনঃ আমার করা পোস্টটি দেখতে পারবেন http://sakib2013.blogspot.com এ।
আপনি যদি আপনার সাইটে নতুন কোন পোস্ট লিখতে চান তাহলে
পুনরায় http://blogger.com এ চলে যান। এবং লগিন
করে (যদি লগিন করা না থাকে) কলমের চিহ্ণতে (Create New Post) ক্লিক করে নতুন পোস্ট
লেখা শুরু করুন। (New Blog এ ক্লিক করবেন না। New Blog হলো নতুন ঠিকানায় ব্লগ সাইট
খোলা।)
এইরকম করে আপনিও একটি ব্লগ সাইট তৈরী করুন আর শেয়ার করুন
আমাদের সাথে।









0 comments:
Post a Comment
Share your thoughts with me....