Pages

Powered by Blogger.

Saturday, January 5, 2013

ব্লগার টিওটোরিয়ালঃ ব্লগ পোস্টে লিংক, ছবি, ভিডিও, জাম্প ব্রেক ও লেবেল যোগ করা

গত পোস্টে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ব্লগার অ্যাকাউন্ট খুলে ব্লগ খুলতে হয়। আজ আমরা দেখব কিভাবে একটি পোস্টে ছবি যোগ করা যায়।
প্রথমেই blogger.com এ লগিন করুন। এরপর আপনি নিচের মতো আপনার ব্লগের তালিকা দেখতে পারবেন।


এখান থেকে আপনার ব্লগের নামের নামের উপর ক্লিক করুন। যে পৃষ্ঠাটি আসবে সেটি হলো আপনার ব্লগার ড্যাশবোর্ড। এখান থেকেই আপনি আপনার ব্লগের যাবতীয় কাজ সম্পাদনা করতে পারবেন।


আমরা একটি নতুন পোস্টে ছবি যোগ করবো। এজন্য New Post বাটনে ক্লিক করুন। টেক্সট এডিটর বা নতুন পোস্ট লেখার জন্য পেজ ওপেন হবে। এখান থেকে টেক্সট এডিটরের টুলবারটুকু খেয়াল করুন। নিচের ছবিটি খেয়াল করুন।

Add or remove link: এটাতে ক্লিক করে পোস্টে আপনি লিংক যুক্ত করতে পারবেন। Text to display ঘরে আপনি যে টেক্সটের জন্য লিংক দিতে চান তা লিখুন। যেমনঃ এখানে ক্লিক করুন ধরনের। এরপরের ঘরটি হলো Web addresse. এখানে আপনি যে লিংকে ব্যাবহারকারীকে নিয়ে যেতে চান তা লিখুন। যেমনঃ http://techprojukti.tk. লিংকটি যদি নতুন উইন্ডো বা ট্যাবে ওপেন করতে চান তাহলে Open this link in a new window তে টিক চিহ্ণ দিন। সবশেষে OK বাটনে ক্লিক করুন।

Insert Image: এরপরের বাটনটি হলো Insert Image. এটাতে ক্লিক করে আপনি আপনার ব্লগে ছবি যোগ করতে পারবেন। এই বাটনটিতে ক্লিক করলে আপনি নিচের মতো উইন্ডো দেখতে পারবেন। এখান থেকে আপনি ছবি আপলোড করে ব্লগে যুক্ত করতে পারেন।

Insert a video: এরপরের বাটনটি হলো Insert a video. এ বাটনটিতে ক্লিক করে আপনি ভিডিও যুক্ত করতে পারেন।
Insert Jump Break: এখানে একটি বিষয় হয়তো আপনি বুঝতে পারছেননা যে Jump Break টা কি? আপনি যদি Jump Break ব্যাবহার না করেন তাহলে আপনার লেখা সম্পূর্ণ পোস্টটি আপনার ব্লগের হোম পেজে প্রদর্শিত হবে। এখন আপনি যেই যায়গায় Jump Break ব্যাবহার করবেন শুধুমাত্র ততটুকু তথ্য আপনার হোমপেজে প্রদর্শিত হবে। বাকি লেখাটুকু দেখার জন্য তখন আপনার ওয়েবসাইটের ভিজিটরকে Read More নামক লিংকে ক্লিক করতে হবে। যেই যায়গায় আপনি Jump Break ব্যাবহার করতে চান সেই যায়গায় আপনি মাউস দিয়ে ক্লিক করেন। এরপর Insert Jump Break বাটনে ক্লিক করুন। Insert Jump Break এ ক্লিক করলে আপনি একটি বার দেখতে পারবেন ঠিক নিচের ছবির মতো।

এবার চলুন আমরা ব্লগে Label যুক্ত করি। Label হলো আপনার ব্লগের ক্যাটেগরীর মতো। যেমন আপনি টিওটোরিয়াল লিখছেন তাহলে আপনার লেবেল দিন Tutorial অথবা টিওটোরিয়াল। আবার আপনি গল্প বা কবিতা লিখছেন তাহলে Label গল্প বা কবিতা দিন। ওয়েবসাইটের ব্যাবহারকারীরা লেবেলে ক্লিক করে ওই লেবেল সম্পর্কিত সকল পোস্ট দেখতে পারবে। তাই লেবেল ব্যাবহার করা অনেক জরুরি।

লেবেল যুক্ত করার জন্য ডান পাশে Labels এ ক্লিক করুন। এরপর আপনার পোস্টের Label লিখে Done বাটনে ক্লিক করুন। একাধিক Label থাকলে কমা দিয়ে লিখুন।
আজ এই পর্যন্তই থাকুক। আগামীতে ব্লগারের উপর নতুন কোন টিওটোরিয়াল নিয়ে হাজির হবো।
 

0 comments:

Post a Comment

Share your thoughts with me....