Pages

Powered by Blogger.

Sunday, January 13, 2013

ব্লগার টিওটোরিয়ালঃ ব্লগের টেম্পলেট পরিবর্তন



ব্লগার টিওটোরিয়ালের পঞ্চম পোস্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা ব্লগারে টেম্পলেট বা ডিজাইন পরিবর্তন করা শিখবো। ব্লগারে কিছু স্বল্প পরিমাণ টেম্পলেট দেওয়া থাকে। যা আপনি ব্যাবহার করতে পারেন। এছাড়াও টেম্পলেট আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে xml ফরমেটে ডাউনলোড করতে পারবেন। এই পোস্টে আমরা একটি টেম্পলেট ডাউনলোড করে আমাদের সাইটে ব্যাবহার করবো।


ব্লগারের টেম্পলেট ফ্রি ডাউনলোড করার একটি নির্ভরযোগ্য সাইট হলো http://btemplates.com/ । প্রথমে এই সাইটটি ভিজিট করুন। যে টেম্পলেটটি আপনার পছন্দ হয় সেটি ডাউনলোড করে ফেলুন।  যেমন আমি Purple Style টেম্পলেটটি আমার ব্লগে দেখানোর জন্য ডাউনলোড করছি।

এবার ডাউনলোডকৃত ফাইলটি একট্রাকট / আনজিপ করুন। এখানে টেম্টলেট এর নামে আরেকটি ফোল্ডার দেখতে পারবেন। এর ভেতর থেকে আপনার টেম্পলেটের নাম.xml ফাইলটিই আপনার লাগবে। যেমন আমার এই টেম্টলেটের ক্ষেত্রে PurpleStyle.xml .

এবার আপনি http://blogger.com এ লগিন করে আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করুন। এরপর  বামপাশ থেকে Templates এ ক্লিক করুন।

যে পৃষ্ঠা আসবে সেখান থেকে ডানপাশের উপর থেকে Backup / Restore বাটনে ক্লিক করুন। নিচের মতো দেখতে পারবেন।

এখান থেকে আপনার ডাউনলোড করা xml ফাইলটি দেখিয়ে দিন। (এক্ষেত্রে PurpleStyle.xml) এবং Upload বাটনে ক্লিক করুন।
এবার আপনার ব্লগটি ভিজিট করে দেখুন নতুন টেম্পলেটে কেমন দেখাচ্ছে।

3 comments:

  1. তাই তো বলি তুমি ওই টা কই পাইলা... এবার ধন্যবাদ না দিয়া কই যামু...??? http://btemplates.com/ এই সাইটে যতগুলো টেমপ্লেট আছে সবগুলোই কি ফ্রী...???

    ReplyDelete
    Replies
    1. আমার জানামতে শতভাগ ফ্রি !

      Delete
  2. আরও কয়েকটি ডাউনলোড করার ঠিকানাঃ
    http://www.deluxetemplates.net
    http://www.bietemplates.com/
    http://www.gallerybloggertemplates.com/

    ReplyDelete

Share your thoughts with me....